জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসময় তিনি এক মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
শামসুল হক টুকু আরও বলেন, ‘সংসদে সকল দলের সদস্যরা কথা বলার সমান অধিকার পাচ্ছে। স্পিকারের কাজ সংসদে যে বিরোধী দলই আসুক সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করা’।
এসময় জাতীয় পার্টির সংসদ সৈয়দ আবু হোসেন বাবলা, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, বাসন্তি চাকমা, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আবু নাসিম পাভেল, পাবনার বেড়া পৌর সভার মেয়র অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন, সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিনসহ আরও অনেকে।
এছাড়াও সেখানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-ঐক্য পরিষদের নেতাকর্মীরাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এবি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন