সাবিহ উদ্দিনের দাফন সম্পন্ন

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: নভেম্বর ১, ২০২২, ০৯:৪৩ পিএম
সাবিহ উদ্দিনের দাফন সম্পন্ন

সাবেক সচিব বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য সাবিহ উদ্দিন আহমেদ-এর নামাজের জানাজা শেষে বনানী কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) বাদ এশা গুলশান আজাদ মসজিদে রাত ৮ ৫০ মিনিটে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।  

নামাজের জানাজার পূর্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরদেহ কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

এর আগে, ঝিনাইদহ-২ সংসদীয় আসন সাবেক সাংসদ ও বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমান ইন্তেকাল করেন।

জানা যায়,  বেলা ১২টা দিকে পরিবারের সদস্যরা রুমের দরজা খুলে দেখতে পান তিনি বিছানায় অচেতন-পরে হাসপাতালে নেবার পর চিকিৎসক জানিয়েছেন স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।


ইএফ