জামায়াত-শিবির কর্মীদের ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত রাজধানীর আরামবাগ এলাকা। বর্তমানে এখানে অবস্থান করছেন দলটির হাজার হাজার নেতাকর্মী।
কেয়ারটেকার সরকার ব্যবস্থা, আমীরে জামায়াত শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতাকর্মী ও আলেম ওলামার মুক্তি এবং দ্রব্যমূল্যের উধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আজকে মহাসমাবেশের আয়োজন করেছে জামায়াত ইসলাম।

মতিঝিল নটরডেম কলেজের সামনে চারটি ট্রাকে মঞ্চ তৈরির কাজ চলছে। শনিবার দুপুরের এখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াতের নেতারা।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন