পাবনায় তিনটি আসনে দলীয় মনোনয়নপত্র প্রত্যাশীরা বৈধ হলেন। তবে যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন সঙ্গীত শিল্পী ডলি শায়েন্তনি ও আজিজ খান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ বেলা ১০টায় পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই পর্বে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আসাদুজ্জামন উক্ত প্রার্থীদের ঋণ খেলাপির দায়ে মনোনয়ন বাতিল করেন।

এদিকে জাতীয় পার্টি, তরিকত ফেডারেশনসহ অন্যান্য প্রার্থীদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা।
আগামীকাল পাবনা-৪ ও ৫ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। এদিকে পাবনা-১ আসনে ডেপুটি স্পীকার শামসুল হক টুকু, পাবনা-২ আসনে নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির ও পাবনা-৩ আসনে নৌকার প্রার্থী মো. মকবুল হোসেনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেওয়া হয়।
পাবনার এ তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক এমপি আজিজুল হক আরজু, সাবেক এমপি অধ্যাপক আবু সাইদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাষ্টার বৈধ হয়েছেন।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন