গত বছরের ২৮ অক্টোবর পরবর্তী বিএনপির আন্দোলনের সময় পল্টন, রমনা, হাতিরঝিল সহ রাজধানীর বিভিন্ন থানার ৮ মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জন্য আগাম জামিন লাভ করেছেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
হাইকোর্টর বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেন সমন্বয়ে দ্বৈত বেঞ্চ পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন। ৬ সপ্তাহের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।
সাইফ মাহমুদ জুয়েলের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী নিতাই রায় চৌধুরী। সাথে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন