২১ আগস্টের গ্রেনেড হামলা শেখ হাসিনা ও ভারতের সাজানো নাটক ছিল বলে মন্তব্য করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও যুবদলের কেন্দ্রীয় নেতা এইচ এম রাশেদ।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
রাশেদ বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে জড়ানো ছিল একটি ষড়যন্ত্র। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলেন না। এটি ছিল শেখ হাসিনা ও ভারতের সাজানো নাটক। বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতে এটি ছিল গোয়েন্দা সংস্থা ‘র’-এর পরিকল্পিত চক্রান্ত।
তিনি আরও বলেন, আমরা তরুণ প্রজন্ম চাই, দ্রুত দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সমস্ত রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার করা হোক এবং তাকে দেশের হাল ধরার সুযোগ দেওয়া হোক। বিগত ১৬ বছরের লুটপাট ও ধ্বংসে ক্ষতিগ্রস্ত দেশকে মেরামত করতে একমাত্র তারেক রহমানই সক্ষম হবেন, ইনশাআল্লাহ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন