খালেদা জিয়াকে দেখতে ফিরোজায় যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ১০:২৫ পিএম
খালেদা জিয়াকে দেখতে ফিরোজায় যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বর্তমানে দুদিনের সফরে ঢাকায় অবস্থান করছেন।

সফরসূচির অংশ হিসেবে তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার গুলশানের বাসভবন ফিরোজায় যাবেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ইসহাক দারের ফিরোজায় যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে শনিবার (২৩ আগস্ট) দুপুর ২টার পর পাকিস্তানের বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

ইএইচ