রিজভী

বিএনপিই পারবে দুর্নীতিমুক্ত সরকার গঠন করে মানুষকে মুক্তি দিতে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৪:৪৮ পিএম
বিএনপিই পারবে দুর্নীতিমুক্ত সরকার গঠন করে মানুষকে মুক্তি দিতে

বিএনপিই দুর্নীতিমুক্ত সরকার গঠন করে দেশের মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দিতে পারে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জোর দিয়ে বলেন, বিএনপির অঙ্গীকার ফাঁপা নয়।

মঙ্গলবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে অভ্যুত্থান পরবর্তী দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির ৭ দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই সভায় একটি জরিপের রিপোর্ট তুলে ধরেন। তিনি বলেন, আজ একটা জরিপের রিপোর্ট বের হয়েছে। সেখানে প্রশ্ন করা হয়েছিল যে, বেশি আসন এই নির্বাচনে কে পাবে? কোন দল? শতকরা ৬৬ ভাগ উত্তরদাতা বলেছে বিএনপি। আর শতকরা ২৬ ভাগ উত্তরদাতা বলেছে জামায়াতে ইসলামী।

তিনি উল্লেখ করেন, ডিফারেন্স হলো ৪৪ ভাগ। আর অন্যান্য যারা তারা তো অনেক অনেক কম। এমনকি অনেক উল্লেখযোগ্য দল তারা শতকরা এক ভাগও না, এর চেয়েও কম।

নজরুল ইসলাম খান আরও বলেন, এতে হতাশ হয়ে নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে। কিন্তু জনগণ তাদের মন স্থির করে ফেলেছে, তারাই ষড়যন্ত্রকে সফল হতে দেবে না, এটা মনে রাখতে হবে।

জেএইচআর