কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় আসনটিতে বিএনপি জোটের প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জসিম উদ্দিন নির্বাচন করবেন।
বুধবার রাতে গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর তার ভ্যারিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি তার পোস্টে জানান, জোটগত সিদ্ধান্তের অংশ হিসেবে কুমিল্লা-৪ আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিম উদ্দিন। মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিলের পর জোটের পক্ষ থেকে তাকে সমর্থন দেওয়া হয়েছে।
গণঅধিকার পরিষদের নেতারা জানান, দেবিদ্বারবাসীর ভোটে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, এই আসনে ভোটারদের সমর্থনে জোটের প্রার্থী বিজয়ী হবেন।
এদিকে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে জোট প্রার্থিতা চূড়ান্ত হওয়ায় প্রচার-প্রচারণায় নতুন গতি এসেছে বলেও জানা গেছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন