রাজধানীর দুই সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির মুফতি সৈয়দ রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম প্রকাশ করেন।
তিনি জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলটি সারাদেশে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র পদে ইসলামী যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান মুজাহিদকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন