ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শপথ নিলেন কুসিক মেয়র রিফাত

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৫, ২০২২, ০১:৪৩ পিএম

শপথ নিলেন কুসিক মেয়র রিফাত

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত শপথ গ্রহণ করেছেন । সেই সঙ্গে কাউন্সিলররাও শপথ নিয়েছেন।

মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মেয়রকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি।

এরপর কুমিল্লা সিটি করপোরেশনের ২৭ জন সাধারণ কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী তাজুল ইসলাম।

গত ১৫ জুন কুসিক নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মাত্র ৩৪৩ ভোটের ব্যবধানে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হককে হারিয়ে কুমিল্লার নতুন মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত।

নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিলঘড়ি প্রতীক নিয়ে নির্বাচন করা মনিরুল হক (সাক্কু) পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

গত ২৩ জুন বাংলাদেশ নির্বাচন কমিশন কুসিক নির্বাচনে মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থ রিফাতকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে। 

 

আমারসংবাদ/টিএইচ

Link copied!