ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প : বাংলাদেশের রাষ্ট্রীয় শোক

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০৫:১৫ পিএম

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প : বাংলাদেশের রাষ্ট্রীয় শোক

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানির ঘটনায় বাংলাদেশে আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, 'সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সাম্প্রতিক ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে।'

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ উপলক্ষে আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এবি

Link copied!