ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গণভবন অ্যাটাকের পরিকল্পনা ছিল জঙ্গিদের জানালেন তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৩০, ২০২৪, ১১:৪২ পিএম

গণভবন অ্যাটাকের পরিকল্পনা ছিল জঙ্গিদের জানালেন তথ্য প্রতিমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনের নামে গণভবন ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অ্যাটাকের পরিকল্পনা করেছিল জঙ্গিরা বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

মঙ্গলবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাত মন্ত্রী-প্রতিমন্ত্রী, চার সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের এক পর্যায়ে বাইরে এসে তিনি সাংবাদিকদেরকে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কীভাবে পরিকল্পনা করে জঙ্গি হামলা করেছে, এসব বিষয়ে আলোচনা হচ্ছে। আমরা সবগুলো বিষয় অ্যাসেস করছি। জঙ্গিদের শক্তি কতটুকু ছিল-আছে সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। 

এর আগে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, কারফিউ, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, চলমান বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক প্রমুখ।

ইএইচ

Link copied!