ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৩, ২০২৪, ১২:৩৮ এএম

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র

দীর্ঘ এক সপ্তাহ বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিট।

বৃহস্পতিবার রাতে ৯টা থেকে ওই ইউনিটটির উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছ। এটি চালু রাখতে এর জন্য প্রতিদিন ৮০০ থেকে ৯০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন পড়বে।

জানা গেছে, তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কয়েক দিনের প্রচেষ্টায় বিকালে পরীক্ষামূলকভাবে ইউনিটটির কার্যক্রম শুরু করে। রাত ৮টা ৩২ মিনিটে ওই ইউনিট থেকে প্রথম পর্যায়ে ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন পূর্বক জাতীয় গ্রিডে যুক্ত হতে শুরু করে। রাতের মধ্যেই উৎপাদনকৃত এ বিদ্যুৎ ৬০ মেগাওয়াট উন্নীত হওয়ার কথা রয়েছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবুবক্কর সিদ্দিক গণমাধ্যমকে জানান, এক নম্বর ইউনিটে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

ইএইচ

Link copied!