ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘হিজবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ সংগঠন’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৮, ২০২৪, ১২:০৩ এএম

‘হিজবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ সংগঠন’

উগ্রপন্থী সংগঠন হিজবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ সংগঠন। এই দুই সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্টস ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

একইসঙ্গে পোস্টে উল্লেখ করা হয়, এই দুই সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন যে দাবি করেছে সেটি সত্যি নয়।

পোস্টে বলা হয়, উগ্রপন্থী সংগঠন হিজবুত তাহরীর এবং আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশে নিষিদ্ধ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের সব উগ্রপন্থী সংগঠনের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে।

সম্প্রতি ভারতে বসবাসরত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন টুইটারে একটি পোস্ট করেছেন, যা আমাদের নজরে এসেছে। তিনি এই সপ্তাহের শুরুতে দাবি করেছেন যে অন্তর্বর্তী সরকার দুটি গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তার এই দাবি সত্য নয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানায়, গত কয়েক দশকে নিষিদ্ধ ঘোষিত এই দুই গ্রুপসহ অন্যান্য উগ্রপন্থী সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা বাংলাদেশ সরকারের নেই।

ইএইচ

Link copied!