ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো শেখ মুজিবের বাড়ি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৬, ২০২৫, ১২:২৯ এএম

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো শেখ মুজিবের বাড়ি

বুলডোজার দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা শুরু করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এর আগে বাড়িটিতে জড়ো হয়ে ভাঙচুর করে আগুন দেওয়া হয়।

বুধবার রাত পৌনে ১২টার দিকে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। এর আগে রাত সাড়ে ১১টার দিকে বাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।

সরেজমিনে আরও দেখা যায়, ধানমন্ডি-৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে কয়েক হাজার ছাত্রজনতা অবস্থান করছেন। আর ভবনের ভেতরে আগুন জ্বলছে।

একই সঙ্গে শিক্ষার্থীরা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন। এককথায় পুরো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ধানমন্ডি-৩২ এলাকায়।

এদিন রাত ৮টার সময় গেট ভেঙে বাড়ির ভেতরে ঢুকেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার কথা থাকলেও শিক্ষার্থীরা নিজ হাতেই ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। বাড়িটির মধ্যে থাকা বঙ্গবন্ধুর মোড়ালটি ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ (বুধবার) রাত ৮টার দিকে বাড়িটিতে প্রবেশ করেন তারা। এরপর বিভিন্ন স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করেন বিক্ষুব্ধ ছাত্রজনতা।

ইএইচ

Link copied!