ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৬, ২০২৫, ০৩:০৪ পিএম

পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম

বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে নতুন নামকরণের উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। জেলের নতুন নাম হতে যাচ্ছে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’।

মঙ্গলবার রাজধানীর বকশীবাজারে কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

তিনি বলেন, “কারাগার কেন্দ্রিক সংশোধনের বিষয়টিকে অধিক গুরুত্ব দেওয়ার জন্য বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

কারা মহাপরিদর্শক আরও জানান, যুগোপযোগী আইন বাস্তবায়নের লক্ষ্যে ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

এ সময় তিনি কারাগারের বর্তমান সংকট ও উন্নয়ন কার্যক্রম নিয়েও কথা বলেন।

তিনি জানান, কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত বন্দি থাকায় নতুন করে দুটি কেন্দ্রীয় কারাগার এবং চারটি জেলা কারাগার চালু করা হয়েছে। এছাড়া অধিকতর সমন্বয়ের জন্য ঢাকা বিভাগকে ভেঙে দুটি বিভাগে বিভক্ত করা হয়েছে।

তিনি বলেন, “কারাগার ব্যবস্থার দক্ষতা ও কার্যকারিতা বাড়াতে জনবল সংকট কাটিয়ে উঠতে নতুন নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া আরও দেড় হাজার জনবল নিয়োগের চাহিদাপত্র পাঠানো হয়েছে।”

বন্দিদের চিকিৎসা সেবার মানোন্নয়নে নারায়ণগঞ্জে একটি কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আইজি প্রিজন।

ইএইচ

Link copied!