ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাপা কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ, গুরুতর আহত নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৯, ২০২৫, ১১:১৭ পিএম

জাপা কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ, গুরুতর আহত নুরুল হক নুর

জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাপা কার্যালয়ের সামনে জড়ো হলে সংঘর্ষের ঘটনা ঘটে। 

এর আগে সন্ধ্যায়ও একই স্থানে উভয় পক্ষের মধ্যে এক দফা সংঘর্ষ হয়েছিল।

আহতদের মধ্যে রয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ (৩২), সদস্য হাসান তারেক (২৮), ঢাকা উত্তর শাখার সাধারণ সম্পাদক ফারজানা কিবরিয়া (৩০), নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব মেহবুবা ইসলাম (৩০) এবং পুলিশ পরিদর্শক আনিসুর রহমান (৪২)।

গণ অধিকার পরিষদের ইমরান নামে এক নেতা জানান, “আমরা মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় আমাদের চারজন নেতাকর্মীকে হাসপাতালে নিতে হয়। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “বিজয়নগর এলাকা থেকে আহত অবস্থায় গণ অধিকার পরিষদের চারজন সদস্য ও এক পুলিশ পরিদর্শককে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।”

ইএইচ

Link copied!