ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেশের নিরাপত্তা ও উন্নয়নের পরিপূরক শক্তি আনসার-ভিডিপি: মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৩, ২০২৫, ১১:২৮ এএম

দেশের নিরাপত্তা ও উন্নয়নের পরিপূরক শক্তি আনসার-ভিডিপি: মহাপরিচালক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, দেশের নিরাপত্তা ও উন্নয়নের পরিপূরক শক্তি আনসার ও ভিডিপির সদস্য।

বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আনসার ক্যাম্পে এক দরবার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আনসারবাহিনীর সদস্যদের দায়িত্ববোধ, পেশাগত শৃঙ্খলা, সমস্যা ও কল্যাণমূলক অগ্রগতি বিষয়ে আয়োজিত এই দরবারে ঢাকা মহানগর আনসারের চারটি অঞ্চলের অধীনে কর্মরত প্রায় ২ হাজার ৪০০ জন পিসি, এপিসি, অঙ্গীভূত পুরুষ ও মহিলা আনসার সদস্য অংশগ্রহণ করেন।

মহাপরিচালক বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ ও জনসম্পৃক্ত প্রতিষ্ঠান। এই ঐতিহ্যবাহী বাহিনীর সদস্য হিসেবে ন্যায়, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনই একজন আনসার সদস্যের সর্বোচ্চ গৌরব।”

বাহিনীর বিভিন্ন শাখাকে একে অপরের পরিপূরক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আনসার ব্যাটালিয়ন, অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপি/টিডিপি সদস্যরা রাষ্ট্রের নিরাপত্তা, উন্নয়ন ও জনকল্যাণে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে।”

দরবার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপমহাপরিচালক (অপারেশন্স) মো. সাইফুল্লাহ রাসেল, পরিচালক (ঢাকা মহানগর আনসার) মো. আসাদুজ্জামান গনী, ঢাকাস্থ জোন কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষকরা।

ইএইচ

Link copied!