ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিঙ্গাপুরে ওসমান হাদির জরুরি অস্ত্রোপচার, অনুমতি দিল পরিবার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৫:৪৩ পিএম

সিঙ্গাপুরে ওসমান হাদির জরুরি অস্ত্রোপচার, অনুমতি দিল পরিবার

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা হাদির জরুরি অস্ত্রোপচারের জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালকে অনুমতি দিয়েছে তার পরিবার।

বৃহস্পতিবার ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পোস্টে বলা হয়, হাদি বর্তমানে অত্যন্ত জটিল অবস্থায় রয়েছেন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। পাশাপাশি বার্তায় হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, যদি তিনি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হন, তবে দেশের স্বাধীনতাকামী জনতাকে সার্বভৌমত্ব রক্ষায় শাহবাগে জমায়েত হতে হবে।

ফেসবুক পোস্টে আরও উল্লেখ করা হয়, খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চলবে এবং প্রয়োজনে পুরো দেশ অচল করে দেওয়া হবে। এমনকি খুনিরা যদি পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গিয়ে থাকে, তবে যেকোনো মূল্যে তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়েছে।

এর আগে বুধবার রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড পেজ থেকেও ওসমান হাদির আশঙ্কাজনক অবস্থার কথা জানানো হয়েছিল। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশা আরোহী অবস্থায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে নেওয়া হয়।

জেএইচআর

Link copied!