ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

উদ্যোক্তা তৈরিতে আনসার-ভিডিপির ‘সঞ্জীবন’ বিষয়ক কর্মশালা 

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৬:৫৩ পিএম

উদ্যোক্তা তৈরিতে আনসার-ভিডিপির ‘সঞ্জীবন’ বিষয়ক কর্মশালা 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে শুরু হয়েছে ‘সঞ্জীবন প্রকল্প’। 

বুধবার গাজীপুরের আনসার ও ভিডিপি একাডেমিতে এই প্রকল্পের লক্ষ্য ও বাস্তবায়ন কৌশল নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে পরিচালিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

উদ্বোধনী বক্তব্যে মহাপরিচালক বলেন, ‘সঞ্জীবন প্রকল্প’ সুবিধাবঞ্চিত সদস্যদের মধ্য থেকে দক্ষ ও আগ্রহী ব্যক্তিদের বাছাই করে টেকসই কর্মসংস্থান সৃষ্টির একটি সময়োপযোগী উদ্যোগ। প্রাথমিক পর্যায়ে দেশের ১২টি জেলার ১২টি উপজেলায় এই পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিনি স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি কাজের সূচক ও লক্ষ্যমাত্রা সুনির্দিষ্ট থাকতে হবে যাতে তা সর্বজনস্বীকৃত হয়।

কর্মশালায় বিভিন্ন সেশনে বিষদ আলোচনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম প্রকল্পের প্রস্তাবনা ও সদস্য নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। ২৭ আনসার ব্যাটালিয়নের পরিচালক রুবেল উকিল অকৃষি খাতের সম্ভাবনা এবং ২ মহিলা আনসার ব্যাটালিয়নের পরিচালক ড. মোস্তারী জাহান ফেরদৌস কৃষিভিত্তিক উদ্যোগের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ অর্থনীতি পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ‘নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদের অনুপ্রেরণামূলক সেশন। তার বক্তব্য অংশগ্রহণকারীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার সাহস ও বাস্তবমুখী পথনির্দেশনা জোগায়। 

কর্মশালায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও বাহিনীর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দলগত আলোচনা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজন শেষ হয়।

ইএইচ

Link copied!