ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাড়কাঁপানো শীতের আভাস, আসছে তীব শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৬, ২০২৫, ১১:৪৫ এএম

হাড়কাঁপানো শীতের আভাস, আসছে তীব শৈত্যপ্রবাহ

প্রকৃতিজুড়ে ঘন কুয়াশার চাদর আর হিমেল হাওয়ায় দেশজুড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ইতোমধ্যে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল থেকে তাপমাত্রায় সামান্য হেরফের হলেও চলতি মাসের শেষ দিকে শুরু হতে পারে তীব্র শৈত্যপ্রবাহ।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, আগামী ২৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে একটি শৈত্যপ্রবাহের প্রবল সম্ভাবনা রয়েছে। 

তিনি ব্যাখ্যা করেন, যখন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য ১০ ডিগ্রির নিচে নামে, তখন শীত অনুভূত হয়। কিন্তু এই পার্থক্য ৫ ডিগ্রির নিচে চলে আসলে হাড়কাঁপানো শীত বা শৈত্যপ্রবাহের প্রকট পরিস্থিতি তৈরি হয়। মাসের শেষে এই পরিস্থিতির কারণেই শীতের দাপট বহুগুণ বাড়বে।

আবহাওয়া অফিসের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে উত্তরবঙ্গ ও নদী অববাহিকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার আশঙ্কা থাকলেও দিনের বেলা আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কুয়াশার দাপটে সড়ক ও নৌ-যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে।

ইএইচ

Link copied!