ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০২:১১ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে

মৎস্য ও প্রাণিসম্পদ খাতের টেকসই উৎপাদন ও খামারিদের স্বার্থরক্ষায় অন্তর্বর্তী সরকার একাধিক নতুন আইন ও নীতিমালা প্রণয়ন করেছে বলে জানিয়েছেন উপদেষ্টা ফরিদা আখতার। 

মঙ্গলবার সকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন।

উপদেষ্টা জানান, মৎস্য খাতে উৎপাদন ব্যয় কমাতে খামারিদের বিদ্যুৎ বিলে ২০ শতাংশ ছাড় এবং ১০০ কোটি টাকা ভর্তুকি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও জেলেদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে নিবন্ধিত উপকারভোগীর সংখ্যা ১৩ লাখ থেকে বাড়িয়ে ১৫ লাখে উন্নীত করা হয়েছে।

মৎস্য সম্পদের উন্নয়নে হালদা নদীকে ‘মৎস্য হেরিটেজ’ ঘোষণা করে বিশেষ গেজেট প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালে হালদা থেকে রেকর্ড ১৪ হাজার কেজি ডিম সংগ্রহ করা হয়েছে, যা জাতীয় অর্থনীতিতে ৮০০ কোটি টাকার বেশি অবদান রাখছে। বিলুপ্তপ্রায় দেশীয় মাছ সংরক্ষণে বর্তমানে ৬৬৯টি অভয়াশ্রম পরিচালিত হচ্ছে।

প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ‘জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা’ ও ‘প্রাণী বীমা নীতিমালা’সহ বেশ কিছু অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। গবাদিপশুর রোগ নিয়ন্ত্রণে ৫৩ কোটির বেশি হাঁস-মুরগির টিকা এবং ৩ কোটি গবাদিপশুর টিকা উৎপাদন করা হয়েছে। এ ছাড়া জনস্বাস্থ্য সুরক্ষায় একটি বিশেষায়িত ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে।

আসন্ন রমজান উপলক্ষে সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের ঘোষণা দিয়েছেন উপদেষ্টা। ২৬ দিনব্যাপী এই কার্যক্রমে প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, ড্রেসড ব্রয়লার ২৪৫ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতিটি ৮ টাকা দরে বিক্রি করা হবে।

ফরিদা আখতার আরও জানান, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে ‘কৃষির উপখাত’ থেকে পরিবর্তন করে পূর্ণাঙ্গ খাতের মর্যাদা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রথমবারের মতো জলবায়ু সম্মেলনে (COP30) অংশগ্রহণ করে এই খাতের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

সচিব আবু তাহের মুহাম্মদ জাবেরের উপস্থাপনায় ব্রিফিংকালে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা জানান, এসব সংস্কার ও উদ্যোগের ফলে দেশের আমিষের চাহিদা পূরণ ও গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

জেএইচআর

Link copied!