ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
জামায়াত আমির

আমরা ফ্যাসিবাদ থেকে আংশিক নয়, পূর্ণ মুক্তি চাই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৪, ২০২৬, ০৮:৩২ পিএম

আমরা ফ্যাসিবাদ থেকে আংশিক নয়, পূর্ণ মুক্তি চাই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ফ্যাসিবাদ থেকে আংশিক নয়, বরং পূর্ণ মুক্তি চাই।

শনিবার সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, গত সাড়ে ১৫ বছরে আমরা ফ্যাসিবাদের কবলে পড়ে সংবাদমাধ্যমের কাছে জাতির যে প্রত্যাশা ছিল, তা হারিয়ে ফেলেছিলাম। সাদাকে সাদা এবং কালোকে কালো বলার কণ্ঠগুলো স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। সেই সফলতার রেশ যেন এখনও মাঝে মাঝে অনুভূত হয়। আমরা ফ্যাসিবাদ থেকে আংশিক নয়, বরং পূর্ণ মুক্তি চাই।

তিনি বলেন, সংবাদমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং এটি বাকি তিনটি স্তম্ভকে সোজা রাখার ‘ভ্যানগার্ড’ হিসেবে কাজ করে। যদি এই অঙ্গটি সঠিকভাবে কাজ করে, তবে রাষ্ট্রের বাকি তিনটি সাংবিধানিক অঙ্গ সোজা পথে চলতে বাধ্য হবে।

প্রয়াত সাংবাদিক কাজী রুহুল আমিন গাজীর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে শফিকুর রহমান বলেন, মরহুম রুহুল আমিন আজীবন সংবাদপত্রের স্বাধীনতা ও মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছেন। তাকেও নিগৃহীত হয়ে কারাগারে যেতে হয়েছিল।

বিভিন্ন সময়ে সাংবাদিকদের ওপর চালানো হামলা ও নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে আদালত প্রাঙ্গণেও সম্পাদকদের ওপর রক্তাক্ত হামলা চালানো হয়েছে। সাংবাদিক শহীদুল আলম এবং কবি ফরহাদ মজহারের প্রসঙ্গ টেনে তিনি সংবাদমাধ্যমের ওপর দমন-পীড়নের চিত্র তুলে ধরেন।

সাংবাদিকদের ‘জাতির বিবেক’ হিসেবে সম্বোধন করে জামায়াত আমির বলেন, আপনারা বিবেক অনুযায়ী চলবেন। জন্ম একবার, মৃত্যুও একবার; তাই বীরের মতো লড়তে হবে। মাঝখানে কোনো আপস নেই।

তিনি বলেন, বিরোধী দল হিসেবে আমরা আপনাদের কণ্ঠের পাহারাদারি করার নিশ্চয়তা দিচ্ছি। তবে এই নিশ্চয়তা সরকারি দলকেও দিতে হবে।

এএন

Link copied!