ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
তথ্যমন্ত্রী

জ্বালানি সংকট নেই, দাম বাড়ানোর পরিকল্পনাও নেই

আবু তাহের

আবু তাহের

মার্চ ২৫, ২০২৬, ১২:১৮ পিএম

জ্বালানি সংকট নেই, দাম বাড়ানোর পরিকল্পনাও নেই

দেশে কোনো জ্বালানি সংকট নেই এবং জ্বালানির মূল্য বাড়ানোরও কোনো পরিকল্পনা সরকারের নেই, এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার সকালে সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও একটি চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে রয়েছে। তবে বর্তমান সময়ে দেশে জ্বালানির কোনো সংকট নেই এবং জ্বালানির দাম বাড়ানোরও কোনো সিদ্ধান্ত সরকারের নেই।”

তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, “গুজবে কান না দিয়ে বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি মজুদ করবেন না। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সরকার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।”

এদিকে, জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, সভায় বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এএন

Link copied!