ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এপ্রিলে ঘূর্ণিঝড় ও তীব্র তাপপ্রবাহের শঙ্কা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২, ২০২৬, ১০:০৪ পিএম

এপ্রিলে ঘূর্ণিঝড় ও তীব্র তাপপ্রবাহের শঙ্কা

চলতি এপ্রিল মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের পাশাপাশি তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, এপ্রিলজুড়ে দেশে অন্তত ৬টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২ থেকে ৪টি মৃদু বা মাঝারি ধরনের এবং ১ থেকে ২টিতে তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, যা তীব্র তাপপ্রবাহ হিসেবে গণ্য হবে।

তাপদাহের পাশাপাশি এ মাসে কালবৈশাখীর দাপটও দেখা দিতে পারে। দেশের বিভিন্ন স্থানে ৫ থেকে ৭ দিন শিলাবৃষ্টিসহ হালকা ও মাঝারি ধরনের কালবৈশাখী হতে পারে। এছাড়া ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ও বজ্রঝড়ের শঙ্কা রয়েছে।

নদ-নদীর অবস্থা নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিলে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি প্রবাহ স্বাভাবিক থাকতে পারে। তবে আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জেএইচআর

Link copied!