ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুই দিনের সফরে দিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৭, ২০২৬, ১১:১২ পিএম

দুই দিনের সফরে দিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

দুই দিনের গুরুত্বপূর্ণ সফরে ভারতের রাজধানী দিল্লি পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে তিনি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাঁকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ অভ্যর্থনা জানান।

পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে সঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। মরিশাসের পোর্ট লুইসে অনুষ্ঠেয় ‘ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে’ যোগ দেওয়ার আগে তিনি এই ভারত সফর করছেন। সফর শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একই ফ্লাইটে তিনি মরিশাসের উদ্দেশে রওনা হবেন।

দিল্লিতে অবস্থানকালে ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফর দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও উষ্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই সফরে গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন, জ্বালানি খাতে সহযোগিতা, ভারতীয় পর্যটন ভিসা পুনরায় চালু করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুগুলো গুরুত্ব পাবে। এছাড়া জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে বাংলাদেশের অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুই দেশের নীতিনির্ধারকদের মধ্যে এসব বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

জেএইচআর

Link copied!