ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
প্রতিমন্ত্রী

খেলার মাঠে মেলা বসানো যাবে না 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৬, ২০২৬, ০১:০২ পিএম

খেলার মাঠে মেলা বসানো যাবে না 

দেশজুড়ে খেলার মাঠ ও স্টেডিয়ামগুলোকে খেলাধুলার জন্য সংরক্ষণে কঠোর অবস্থান নিয়েছে সরকার। মেলার জন্য কোনো খেলার মাঠ বা স্টেডিয়াম বরাদ্দ না দিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বৈঠক শেষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, দেশের সব জেলা পর্যায়ের স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স সংস্কার করে সচল করার পরিকল্পনা নিয়েছে সরকার। এসব স্থাপনা সংস্কারের পর সেখানে আর কোনো ধরনের মেলা বা অস্থায়ী আয়োজনের অনুমতি দেওয়া হবে না।

তিনি আরও জানান, আধুনিক ও কার্যকর ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা সহজ হবে।

যুব উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিংসহ নানা খাতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে।

চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া, ‘নতুন কুঁড়ি’ নামে একটি ক্রীড়া কার্যক্রম দেশের ৬৪ জেলায় একযোগে চালু হয়েছে, যা থেকে ভবিষ্যতে বিপুলসংখ্যক খেলোয়াড় উঠে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

এম জি
 

Link copied!