ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খুনি চক্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: কামাল

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২৩, ২০২২, ০৮:৫৮ পিএম

খুনি চক্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: কামাল

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হেসেন বলেছেন , ৭৫’র ঘাতক ও ২১ আগস্টের খুনিরা এখনো তৎপর রয়েছে। আবার তারা ষড়যন্ত্র শুরু করেছে। এদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে সিরাজগঞ্জ মুক্তির সোপান চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযাদ্ধো কেএম হোসেন আলী হাসানের সভাপতিত্বে ও  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সামাদের পরিচালনায় বক্তব্য রাখেন, মেরিনা জাহান কবিতা এমপি, হাবিবে মিল্লাত মুন্না এমপি, তানভির শাকিল জয় এমপি, আবদুল আজিজ এমপি, তানভীর ইমাম এমপি, আবদুল মোমিন মন্ডল এমপি, পৌর মেয়র আবদুর রউফ মুক্তা, আওয়ামী লীগ নেতা আবু ইউসুফ সূর্য প্রমুখ।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, ৭৫’র ঘাতক ও ২১ আগস্টের খুনিরা এখনো তৎপর রয়েছে। আবার তারা ষড়যন্ত্র শুরু করেছে। এদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা যেখানেই নৈরাজ্য-সন্ত্র্রাস করবে সেখানেই জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ-প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, পরাজিত শক্তির এসব ভাল লাগছে না। তাই তারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত করছে। এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হলে পৃথিবীর কোন শক্তি নেই পরাজিত করতে পারে। যখনই আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে, ঐক্যবদ্ধ থেকেছে, তখনই বিজয় এসেছে। 

সরকারের উন্নয়ন জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশের মানুষ কেমন ছিল? এখন কেমন আছে? সেগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। বিএনপি-জামায়াতের দুঃশাসন দেশের মানুষ ভুলে যায়নি। তারা আর কখনো বিএনপিকে ক্ষমতায় বসাবে না। আমাদেরকে ভাল আচরণ দিয়ে মানুষের মন জয় করতে হবে।

এবি

Link copied!