ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফিরোজায় ফিরছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ৪, ২০২৩, ০৫:৩৬ পিএম

ফিরোজায় ফিরছেন খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ৫দিন পর গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (৪ মে) বিকাল সাড়ে ৪টার পর বাসার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।  

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়ার যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, তা পর্যালোচনা করে বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। বাসায় তার চিকিৎসা চলবে বলেও জানান তিনি।

হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিঁথি ছিলেন।

গত ২৯ এপ্রিল নিয়মিত চেকআপের জন্য বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে আসেন বিএনপি চেয়ারপারসন। 

হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন।

আরএস

Link copied!