ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৮ নভেম্বর ঢাকায় শোভাযাত্রা করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১, ২০২৪, ১১:১৪ এএম

৮ নভেম্বর ঢাকায় শোভাযাত্রা করবে বিএনপি

আগামী ৮ নভেম্বর রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওই দিন বিকেল ৩টায় তারা এ শোভাযাত্রা করবে।

এতে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও জেলা ছাড়াও ঢাকা বিভাগের সব জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেবেন।

বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের এক যৌথ সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

যৌথসভা শেষে বিএনপি মহাসচিব বলেন, পরিবর্তনের প্রেক্ষাপটে ৭ নভেম্বরের গুরুত্বকে তুলে নিয়ে আসতে আমরা এবার দিবসটি ব্যাপকভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছি। ১০ দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি বলেন, ৬ নভেম্বর ঢাকায় আলোচনা সভা করা হবে। পরদিন ৭ নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। এ ছাড়া ওইদিন স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও জিয়ারত করা হবে।

মির্জা ফখরুল আরও বলেন, ৭ তারিখ বৃহস্পতিবার ও সপ্তাহের শেষ দিনে শোভাযাত্রা করলে সড়কে যানজট তৈরি হতে পারে এই আশংকায় একদিন পিছিয়ে ৮ নভেম্বরে শোভাযাত্রার আয়োজন রাখা হয়েছে। 

ওইদিন বিকেল ৩টায় রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হবে। এ ছাড়া সব বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

ইএইচ

Link copied!