ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভারতে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় তারেক রহমানের শোক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ১২, ২০২৫, ০৮:০৯ পিএম

ভারতে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় তারেক রহমানের শোক

ভারতের গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদে বৃহস্পতিবার ২৪০ জনেরও বেশি আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির কথা জানিয়েছে ভারত সরকার।

এদিকে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার এক শোক বার্তায় তিনি বলেন, বিভিন্ন দেশের ২৪২ জন আরোহী নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করা একটি বিমান ভারতের আকাশে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক।

তিনি বলেন, ‘যারা এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের প্রতি এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।’

তারেক রহমান বলেন, ‘এই শোকের সময়ে আমরা সবাই যেন তাদের পাশে দাঁড়াই এবং তাদের প্রতি আমাদের আন্তরিক প্রার্থনা ও সহানুভূতি নিবেদন করি।’

ইএইচ

Link copied!