ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
কাদের সিদ্দিকী

শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতন এক কথা না

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৬:৪২ পিএম

শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতন এক কথা না

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, "যারা আন্দোলন করে শেখ হাসিনাকে পতন ঘটানোর চেষ্টা করেছেন, তাদের বলছি—শেখ হাসিনার পতন ও মুক্তিযোদ্ধার পতন এক নয়, বঙ্গবন্ধুর পতন এক নয়, স্বাধীনতার পতন এক নয়। এই বিষয়গুলো কেউ কেউ বোঝার চেষ্টা করছেন না। যারা ২৪ শে বিজয়ী হয়েছেন, তারা যদি ব্যর্থ হন, ভবিষ্যতে স্বৈরাচার বিরোধে সাধারণ মানুষ এগিয়ে আসবে না—এটাই আমার আশঙ্কা।"

সোমবার বিকালে টাঙ্গাইল শহরের নিজের বাসা "সোনার বাংলা" তে সংক্ষিপ্ত আলোচনা সভা শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী আরও বলেন, "আমার বাড়ি ধ্বংস করে দিলে যদি দেশের মানুষের শান্তি হয়, আমি তাতে রাজি। এখন আমার বয়স অনেক হয়েছে, যদি চলে যেতে পারি তাতেও খুশি।"

কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, "রোববার বাসাইলে আমার উপস্থিতি ছিল না, এটা ঠিক নয়। সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে, যেখানে আমরা মুক্তিযোদ্ধাদের মিটিং করতে চেয়েছিলাম। দেখলাম যে দেশে বেঁচে থাকা মুক্তিযোদ্ধাদেরও মিটিংয়ে বাধা দেওয়া হয়।"

পুলিশি বাধার প্রসঙ্গে তিনি বলেন, "আমি পুলিশকে দেখিনি। যখন আমার বাসা ভাঙচুর করা হয়েছে, তখন কোনও পুলিশ উপস্থিত ছিল না। এখন পুলিশ এসেছে, তবে আমি আইনি বাধা মানি, অন্য কোনো বাধা মানি না।"

রোববার বাসায় হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সংক্ষিপ্ত আলোচনা সভায় কাদের সিদ্দিকী বীরউত্তম ছাড়াও মুক্তিযোদ্ধা, কোম্পানি কমান্ডার এবং কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!