ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
তারেক রহমান

বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি না ছড়ায়

তারেক রহমান

তারেক রহমান

সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৬:০৯ পিএম

বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি না ছড়ায়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছর ধরে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে। এবং তাদের পতন ঘটিয়েছে। সেই স্বৈরাচার পালিয়েছে। এখন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। অন্তর্বর্তী সরকার যে প্রস্তাবনা দিয়েছে বিএনপি অনেক আগেই সেই প্রস্তাবনার কথা বলেছে।   

শনিবার বিকেলে বিএনপির কিশোরগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে একথা বলেন। 

তারেক রহমান বলেন, অনেক দলের সঙ্গে বিএনপির মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশ, এদেশের মানুষের ভোটের অধিকার, নিরাপত্তার প্রশ্নে কারও সঙ্গে বিএনপির কোনও মতপার্থক্য নেই। 

এ সময় তিনি বলেন, দেশের এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে যে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে।

তিনি বলেন, আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমাদের প্রত্যেকটি মানুষকে, শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিককে অত্যন্ত সচেতেন থাকতে হবে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে, এই দলের নাম ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে তাদের ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে।

তারেক রহমান আরও বলেন, সমগ্র বাংলাদেশে ধানের শীষের যত নেতাকর্মী আছে, যারা আজও গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চায়, আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে। আমাদের যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনো বিকল্প নেই।

জেএইচআর

Link copied!