ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
চরমোনাই পীর

পিআর পদ্ধতিতেই আগামী নির্বাচন দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১০, ২০২৫, ০৮:৪২ পিএম

পিআর পদ্ধতিতেই আগামী নির্বাচন দিতে হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনা সময়ের দাবি।

বর্তমান রাজনৈতিক পরিবেশে ইসলামকে ক্ষমতায় আনার সুযোগ সৃষ্টি হয়েছে এবং এটি কাজে লাগানোর জন্য পিআর পদ্ধতি অবিলম্বে প্রবর্তন করা প্রয়োজন।

শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের গণতান্ত্রিক রাজনীতিতে সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে।

বর্তমানে ব্যবহৃত সংখ্যাগরিষ্ঠতাভিত্তিক পদ্ধতিতে জনগণের প্রকৃত মত সংসদে প্রতিফলিত হয় না। এতে জাতীয় রাজনীতিতে বৈষম্য ও অস্থিরতা দেখা দেয়, শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়।”

তিনি আরও যোগ করেন, “ভোটের অনুপাতে আসন বণ্টনই গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গত। এতে ছোট ও নতুন রাজনৈতিক দলগুলোও সংসদে প্রতিনিধিত্ব পাবে এবং জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা বৃদ্ধি পাবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। এখন সময় এসেছে এই দাবিকে জাতীয় ঐক্যের প্ল্যাটফর্মে রূপ দেওয়ার। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, নির্বাচনী সংস্কারের অংশ হিসেবে অবিলম্বে পিআর পদ্ধতি প্রবর্তনের উদ্যোগ নিন।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। তিনি বলেন, “ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।

আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র গঠন যেখানে মানুষ ও কুকুর খাদ্যের জন্য লড়াই করবে না, মালিক-শ্রমিক দ্বন্দ্ব থাকবে না এবং সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র সহ-সভাপতি হাফেজ সিদ্দিকুর রহমান, সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসাইন, যুগ্ম সেক্রেটারি জেনারেল এইচ এম রফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহম্মেদ প্রমুখ।

ইএইচ

Link copied!