ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ খালেদা জিয়ার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৫, ০৫:৫০ পিএম

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ খালেদা জিয়ার

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আদালতের কার্যক্রম বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া টিভিতে তা দেখেছেন। রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। আশা করছেন আদালতের রায় বাস্তবায়ন হবে। বিগত ১৭ বছর সরকার যে গুম, খুন করেছেন তার শিকার পরিবারগুলোর আত্মা শান্তি পাবে। সোমবার  এসব কথা জানিয়েছেন বিএনপির এক জ্যেষ্ঠ নেতা।

তিনি বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় টিভিতে দেখেছেন এবং স্বস্তি প্রকাশ করেছেন। জুলাই বিপ্লবে শহীদদের মামলায় শহীদরা ন্যায়বিচার পেয়েছেন। আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। তার সঙ্গে এতোদিন যে অন্যায় করা হয়েছে তার বিচার তিনি মহান আল্লাহ ওপর ছেড়ে দিয়েছেন।  

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী এবিএম আব্দুস সাত্তার বলেন, আমি এখনও ম্যাডামের বাসায় যাইনি। তবে টেলিভিশনে যেহেতু লাইভ সম্প্রচার হয়েছে নিশ্চয়ই চেয়ারপারসন তা দেখেছেন।

এর আগে গতকাল বেলা ২টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই অগাস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!