ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
মির্জা ফখরুল

বিশ্বস্ত সূত্রে জেনেছি, তাড়াহুড়ো করে দুটি আইন পাশ করেছে অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৮, ২০২৫, ০৮:২০ পিএম

বিশ্বস্ত সূত্রে জেনেছি, তাড়াহুড়ো করে দুটি আইন পাশ করেছে অন্তর্বর্তী সরকার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি, তাড়াহুড়ো করে দুটি আইন বর্তমান অন্তর্বর্তী সরকার পাশ করাতে চাইছেন।

তিনি বলেন, একটি সংশোধিত পুলিশ কমিশন আইন এবং অন্যটি এনজিও-সংক্রান্ত আইন।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি, নির্বাচনের পূর্বে এই আইনগুলো পাশ করার পেছনে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করছে, যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে।

জনগণের ম্যান্ডেট ছাড়াই তড়িঘড়ি করে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাশ করা সমীচীন হবে না বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

তিনি আরও বলেন, উপরোক্ত বিষয়ে আইনগুলো পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মধ্য দিয়ে প্রণয়ন করা সঠিক হবে। সরকারকে আহ্বান জানাচ্ছি এই ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার জন্য।

ইএইচ

Link copied!