ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নতুন করে বিএনপির মনোনয়ন পাচ্ছেন যে তিন নেতা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৯:৩২ পিএম

নতুন করে বিএনপির মনোনয়ন পাচ্ছেন যে তিন নেতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দল গণতন্ত্র মঞ্চের তিন শীর্ষ নেতাকে মনোনয়ন দিতে যাচ্ছে বিএনপি। 

বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শরিক দলগুলোর সাথে পৃথক বৈঠকের পর এই আভাস পাওয়া গেছে।

গণতন্ত্র মঞ্চের একাধিক প্রভাবশালী নেতা জানিয়েছেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে কয়েকটি নির্দিষ্ট আসনে আনুষ্ঠানিক সমর্থন দেবে বিএনপি।

মাহমুদুর রহমান মান্না তার জন্মস্থান বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে ধানের শীষের সমর্থন পেতে যাচ্ছেন। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে জানান, বিএনপির পক্ষ থেকে তাঁকে এই আসনে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সাইফুল হক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক ঢাকা-১২ আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে। সাইফুল হক জানান, বিএনপির শীর্ষ নেতাদের সাথে বৈঠকে তাকে এই আসন ছাড় দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে জানানো হয়েছে।

জোনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের এই প্রধান সমন্বয়ককে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রগুলো নিশ্চিত করেছে।

গণতন্ত্র মঞ্চের নেতারা জানিয়েছেন, এই শীর্ষ নেতাদের আসন সমঝোতার বিষয়ে বিএনপি নীতিগতভাবে একমত হয়েছে। এখন গণতন্ত্র মঞ্চের অভ্যন্তরীণ বৈঠকে বিষয়টি আলোচনার পর চূড়ান্তভাবে বিএনপিকে জানানো হবে।

এর আগে গত বুধবার (১৭ ডিসেম্বর) আসন বণ্টন ও নির্বাচনী কৌশল নিয়ে ১২ দলীয় জোটের সাথেও বৈঠক করে বিএনপি। আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবারের নির্বাচনে শরিকদের সাথে আসন সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

ইএইচ

Link copied!