ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সমমনা দলের আরও ৭ নেতাকে আসন ছাড় দিল বিএনপি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২৫, ০১:৪০ পিএম

সমমনা দলের আরও ৭ নেতাকে আসন ছাড় দিল বিএনপি

বিগত দিনে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া সমমনা দলগুলোর আরও ৭ জন শীর্ষ নেতাকে আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এসব আসনে বিএনপির মিত্রদের বিপরীতে দলীয় কোনো প্রার্থী দেওয়া হবে না। 

বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যাদের জন্য আসন ছাড়ল বিএনপি: ১. ববি হাজ্জাজ (এনডিএম): ঢাকা-১৩ আসন। তিনি বিএনপিতে যোগ দেবেন বলে জানানো হয়েছে। ২. সাইফুল হক (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি): ঢাকা-১২ আসন। ৩. নুরুল হক নুর (গণঅধিকার পরিষদ): পটুয়াখালী-৩ আসন। ৪. রাশেদ খান (গণঅধিকার পরিষদ): ঝিনাইদহ-৪ আসন। ৫. মাহমুদুর রহমান মান্না (নাগরিক ঐক্য): বগুড়া-২ আসন। ৬. মোস্তফা জামাল হায়দার (জাতীয় পার্টি-কাজী জাফর): পিরোজপুর-১ আসন। ৭. জোনায়েদ সাকি (গণসংহতি আন্দোলন): ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন।

এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ আসনে প্রার্থী হবেন। তিনি আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

এদিকে মিত্র দলগুলোকে আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বেশ কয়েকটি আসনে বিক্ষুব্ধ নেতারা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে মিত্র দলগুলোর মধ্যে অসন্তোষ থাকলেও বিএনপির শীর্ষ নেতারা আশ্বস্ত করেছেন যে সব ঠিক হয়ে যাবে।

আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে বিএনপির সাথে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, ১১ দলীয় সমমনা জোটসহ প্রায় ৫৭টি দল ও জোট যুক্ত ছিল। গত অক্টোবরে এই দলগুলো মোট ২২২টি আসন দাবি করেছিল। এর মধ্যে এলডিপি ৪০টি, ১২ দলীয় জোট ২১টি, গণফোরাম ১৫টি এবং এনডিএম ১০টি আসন চেয়েছিল।

এর আগে মঙ্গলবার বিএনপি আনুষ্ঠানিকভাবে জমিয়তে উলামায়ে ইসলামের সাথে চারটি আসনে সমঝোতার ঘোষণা দেয়। আসনগুলো হলো: নীলফামারী-১ (মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী), নারায়ণগঞ্জ-৪ (মুফতি মনির হোসাইন কাসেমী), সিলেট-৫ (মাওলানা মো. উবায়দুল্লাহ ফারুক) এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (মাওলানা জুনায়েদ আল হাবীব)। এসব আসনেও বিএনপি কোনো প্রার্থী দিচ্ছে না।

জেএইচআর

Link copied!