ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নিজ আসনের প্রার্থীকে পাকিস্তানি হানাদারদের চেয়ে খারাপ বললেন কাদের সিদ্দিকী

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

জানুয়ারি ১০, ২০২৬, ১১:৩৯ পিএম

নিজ আসনের প্রার্থীকে পাকিস্তানি হানাদারদের চেয়ে খারাপ বললেন কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, “যেহেতু আমরা দলীয়ভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাই নাই আমাদের কোনো কিছু করা উচিত না। তারপরও আমি ব্যক্তি হিসেবে নির্বাচন করতে চাই। যেহেতু দাড়িয়াপুরের চেয়ারম্যান আসিফকে গ্রেপ্তার করিয়েছে আহমেদ আযম খান আবার তাকে জেল থেকে বের করেও এনেছে আহমেদ আযম খান। তার এই ধরনের অপকর্ম বন্ধ করতে আমি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রাসেলের নির্বাচন করতে চাই।”

শনিবার সন্ধ্যায় সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বিশেষ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় দলের নেতাকর্মীরা সমস্বরে তাকে সমর্থন দিলে তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ আসনে দলীয় প্রার্থী আহমেদ আযম খান নিজেকে ‘বাতেন বাহিনীর’ মুক্তিযোদ্ধা দাবি করেন। মহান মুক্তিযুদ্ধের সময় বাসাইল-সখীপুরে কাদেরিয়া বাহিনী ছাড়া কারো অস্তিত্ব ছিল না। তিনি চরম মিথ্যাবাদী। আমি মিথ্যাবাদীকে কখনো সমর্থন করতে পারি না, মহান আল্লাহও মিথ্যাবাদীকে ঘৃণা করেন। আহমেদ আযম খান পাকিস্তানি হানাদারদের চেয়ে খারাপ। আমি তারেক রহমানের ধানের শীষের নির্বাচন করতে যেতে পারি, কিন্তু ভুলেও আহমেদ আযম খানের নির্বাচনকে সমর্থন করব না।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বঙ্গবীর বলেন, “আমি নির্বাচনে অংশ নিলে তোমরা যেভাবে প্রচারণা চালাতে, আমার কাছে আসতে সেভাবেই সালাউদ্দিন রাসেলের পাশে থাকবে। ১৯৭১ সালে আমরা যেভাবে যুদ্ধে নেমেছিলাম আগামী নির্বাচনে সেভাবে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রাসেলের পক্ষে থাকব।” 

নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর পুরোনো মামলায় কাউকে গ্রেপ্তার করা যায় না উল্লেখ করে কেউ টাকা দিলেই কাউকে গ্রেপ্তার না করতে পুলিশকে তিনি অনুরোধ করেন।

বঙ্গবীরের সখীপুরস্থ দীপ কুড়ি কুশি কুটিরে সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আলহাজ আব্দুস ছবুর খানের সভাপতিত্বে আয়োজিত বিশেষ কর্মীসভায় দলের প্রায় দুই ডজন নেতা বক্তব্য রাখেন।

ইএইচ

Link copied!