ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হ্যাঁ ভোটেই বাঁচবে গণঅভ্যুত্থানের স্বপ্ন: নাসীরুদ্দীন পাটওয়ারী

আবু তাহের

আবু তাহের

জানুয়ারি ১৩, ২০২৬, ১১:২৩ পিএম

হ্যাঁ ভোটেই বাঁচবে গণঅভ্যুত্থানের স্বপ্ন: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্রব্যবস্থার ওপর মানুষের আস্থা ভেঙে পড়ার ফলেই দেশে গণঅভ্যুত্থান হয়েছে, তবে অভ্যুত্থানের পর জনগণ আবারও প্রতারিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘রাষ্ট্র পুনর্গঠন ও গণভোট’ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশ এখনও পরিবর্তনের স্বপ্ন দেখছে। গণঅভ্যুত্থানের পর সব শ্রেণির মানুষ রাষ্ট্র নিয়ে কথা বলছে, কিন্তু রাষ্ট্র কেবল একটি সরকার নয়; রাষ্ট্র হলো জনগণের সমষ্টি। 

তিনি বলেন, বাঙালি সভ্যতার রাষ্ট্রচিন্তা যতদিন মানুষ পুরোপুরি বুঝতে না পারবে, ততদিন বাংলাদেশ বারবার মুখ থুবড়ে পড়বে।

দেশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই বলেও অভিযোগ করেন নাসীরুদ্দীন। 

রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দ্বন্দ্বের কারণে প্রয়োজনীয় সংস্কার আটকে আছে উল্লেখ করে তিনি বলেন, এখন গণভোটের মাধ্যমে সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ জনগণের হাতে এসেছে। তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্র সংস্কারের শেষ সুযোগ এটি। গণঅভ্যুত্থানকে সফল করতে হলে হ্যাঁ ভোটে জয়ী করতে হবে।

তারেক রহমানের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমানের প্ল্যানে যদি চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ করা এবং হাদির রাষ্ট্র স্বপ্ন বাস্তবায়নের দিকনির্দেশনা না থাকে, তাহলে সেটি অন্য কারোর স্বার্থ রক্ষার প্ল্যান। 

হাদি হত্যার বিচার নিয়ে সরকারের সমালোচনা করে তিনি বলেন, শুধু জনগণের ক্ষোভ ঠেকাতে জানাজার আয়োজন করা হয়েছে, কিন্তু বিচার নিয়ে কোনো সুস্পষ্ট রূপরেখা নেই। এই মামলাকে যেন সাগর রুনি হত্যার মতো ঝুলিয়ে না রাখা হয় সেই আহ্বান জানান তিনি।

ইএইচ

Link copied!