ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারী

একদল ভিতু হয়ে ময়লা পানি আর ডিম ছুড়ে মারছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৬, ০৩:২৮ পিএম

একদল ভিতু হয়ে ময়লা পানি আর ডিম ছুড়ে মারছে
ফাইল ছবি

ঢাকা-৮ আসনের ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, কেউ উসকানি দিলেও তাতে পা না দিয়ে ধৈর্য ধরতে হবে। কিন্তু একদল ভিতু হয়ে ময়লা পানি আর ডিম ছুড়ে মারছে।

শনিবার সকালে শান্তিনগর এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এই অভিযোগ তোলেন তিনি। এছাড়া তিনি আমিনবাগ, চামিলিবাগ এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

এদিন তৃতীয় দিনের প্রচারণায় বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরবর্তীতে আবার শাপলা কলির পক্ষে ভোট চেয়ে প্রচারণা শুরু করেন।
 
নাসীরুদ্দীন বলেন, ‘ফ্যামিলি কার্ডের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তারা যেসব কার্ড দিচ্ছে সেগুলো ভুয়া কার্ড।’
 
সমস্যা সমাধানের রাজনীতির কথা জানিয়ে নির্বাচিত হলে দোকান-পাট, বাজার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও অনিয়ম দূর করার আশ্বাস দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এএন

Link copied!