আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৬, ০৩:৩৯ পিএম
ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে দেশের ‘১ নম্বর ক্রিমিনাল’ বলে মন্তব্য করেছেন।
বুধবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।
চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে যদি বেয়াদব হই, তবে তাই গত দুদিনে নিজের ওপর ডিম ও পানি ছুড়ে মারার ঘটনা প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমি সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছি। চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি আমি বেয়াদব হই, তবে আমি তাই-ই।” তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ গ্রুপগুলো তাঁকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে।
ধৈর্যের পরীক্ষা না নেওয়ার অনুরোধ প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, তবে ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরা ছাড়া আমার আর কিছু করার নেই। আমি অনুরোধ করব, আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না।”
এদিন তিনি কমলাপুর রেলস্টেশন ও এর আশপাশের এলাকায় নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। বারবার ডিম হামলার শিকার হওয়া এই নেতা নির্বাচনী মাঠে নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
জেএইচআর