আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ৩১, ২০২৬, ০২:৫৩ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ৮ আসনের নির্বাচনী লড়াই এখন তুঙ্গে। আজ শনিবার রাজধানীর খিলগাঁও এলাকায় নির্বাচনী প্রচারণাকালে ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিপক্ষকে এক চরম হুঁশিয়ারি প্রদান করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন কমা যারা ব্যালট বাক্স ছিনতাই বা ভোটকেন্দ্র দখলের স্বপ্ন দেখছেন কমা তাদের পরিণতি হবে ভয়াবহ।
শনিবার সকালে খিলগাঁও বাজার ও সংলগ্ন এলাকায় গণসংযোগকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন কমা আমরা খবর পাচ্ছি কমা একটি বিশেষ রাজনৈতিক দল লোকবল জড়ো করে কেন্দ্র দখলের নীল নকশা তৈরি করছে।
আমি স্পষ্ট করে বলতে চাই কমা ভোটকেন্দ্র দখল করতে আসলে কেউ আর সুস্থ শরীরে বাড়ি ফিরে যেতে পারবেন না। জনগণের পবিত্র আমানত নিয়ে ছিনিমিনি খেলার দিন শেষ। তিনি দাবি করেন কমা প্রতিপক্ষ দল গুলিস্তান এলাকার সব হকিস্টিক ও স্ট্যাম্প কিনে মজুদ করছে কমা যা সহিংসতার স্পষ্ট ইঙ্গিত।
ঢাকা ৮ আসনকে সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার করে জাতীয় নাগরিক পার্টির এই শীর্ষ নেতা বলেন কমা আমাদের লড়াই চাঁদাবাজ কমা মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে। যারা সকালে ঘুম থেকে উঠে চাঁদাবাজি শুরু করেন এবং রাতে ঘুমানোর আগে পরের দিনের চাঁদাবাজির পরিকল্পনা করেন কমা তাদের জন্য ঢাকা ৮ আসনে কোনো জায়গা নেই। যেখানেই এদের পাওয়া যাবে কমা জনগণ তাদের হাত কমা পা ভেঙে প্রতিহত করবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর বক্তব্যে সহিংসতাকে উসকে না দেওয়ার দাবি করে বলেন কমা আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। তবে আত্মরক্ষার এবং ভোটাধিকার রক্ষার অধিকার সবার আছে। আমরা সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিটি কেন্দ্রে অতন্দ্র প্রহরী হিসেবে থাকব। হকিস্টিক আর স্ট্যাম্প দিয়ে জনগণের গণজোয়ার রোখা যাবে না। এদিন নাসীরুদ্দীন পাটওয়ারী খিলগাঁও বাজার ছাড়াও অফিসার্স কলোনি কমা মমিনবাগ এবং আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়কালে তিনি ১১ দলীয় জোটের প্রতীক ও ইশতেহারের কথা তুলে ধরেন। তিনি বলেন কমা মানুষ আর পুরোনো পরিবারতন্ত্র বা সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না। চব্বিশের বিপ্লবের চেতনা নিয়ে এবার ১১ দলীয় জোটের বিজয় সুনিশ্চিত। ভোটকেন্দ্র দখলকারীদের বাড়ি ফিরতে না দেওয়ার হুঁশিয়ারি কমা চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান এবং প্রতিপক্ষের হঠকারী রাজনীতির বিপরীতে প্রতিরোধ গড়ার আহ্বান তাঁর বক্তব্যের মূল নির্যাস।
পুরোনো আমলের সন্ত্রাসবাদী রাজনীতির অবসান ঘটিয়ে জনবান্ধব সরকার গঠন করার লক্ষ্য ব্যক্ত করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ঢাকা ৮ আসনের এই প্রার্থীর বক্তব্য রাজধানীর নির্বাচনী উত্তাপকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। একদিকে বিএনপির হেভিওয়েট প্রচারণা কমা অন্যদিকে ১১ দলীয় জোটের এই আক্রমণাত্মক অবস্থান কমা সব মিলিয়ে পল্টন কমা মতিঝিল কমা খিলগাঁও বেষ্টিত এই আসনটি এখন সারা দেশের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
জেএইচআর