ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
মির্জা আব্বাসকে নাসীরুদ্দীন পাটওয়ারী

ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৯:৩৭ পিএম

ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন

রাজনৈতিক অঙ্গনে ইফতার মাহফিল অনেক সময়ই কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, হয়ে ওঠে কৌশল, সম্পর্ক ও বার্তার সূক্ষ্ম বিনিময়ের ক্ষেত্র। এমন এক আয়োজনে নিজের উপস্থিতি ও বিভিন্ন শীর্ষ নেতার সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। 

শনিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে এই স্ট্যাটাস দেন তিনি। স্ট্যাটাসে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে দেশের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় থেকে শুরু করে নানা বিষয় তুলে ধরেছেন তিনি। 

মির্জা আব্বাসের সঙ্গে কথপোকথনের কিছু অংশ তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আব্বাস ভাইকে বললাম, “ছোট ভাইয়ের সাথে এগুলো না করলেও পারতেন,” এবং তাকে আমার বাসায় ইফতারের দাওয়াত দিলাম।

ইফতার শেষে একই টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতৃবৃন্দের কাছ থেকে বিদায় নেওয়ার সময় আবারও আব্বাস ভাই বললেন, “দুষ্টুমি করবা না।” জবাবে বললাম, “ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন।”

তিনি আরও লিখেন, আজকের জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ইফতার পরিবেশনকারী কর্মী এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে মুসাফাহ করার চেষ্টা করেছি।

গুরুত্বপূর্ণ কথোপকথন সাবহেডে নাসীরুদ্দীন লিখেন, জামায়াতে ইসলামীর আমীরকে বললাম, “আমার জন্য দোয়া করবেন।” তিনি বললেন, “ তোমার জন্য দোয়া ও দাওয়াহ দুইটাই রইলো।” প্রধানমন্ত্রী তারেক রহমানকে বললাম, “বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়। এটা নির্বাচনে জেতার ভালো কৌশল ছিল।” তিনি বললেন, “এটা শুরু করেছি, খুব শিগগিরই সারা বাংলাদেশে চালু হবে।”

মঈন খানকে জিজ্ঞেস করলাম, “কেমন আছেন?” তিনি বললেন, “ভালো আছি, বাসায় আসবেন।” স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাইকে বললাম, “শহীদ ওসমান হাদী ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করবেন।” তিনি বললেন, “সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে।”

এএন

Link copied!