ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, জরুরি ভিত্তিতে মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৩, ২০২৬, ০৫:০৫ পিএম

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, জরুরি ভিত্তিতে মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বিএনপি'র স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ও পরীক্ষার রিপোর্টগুলো পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর এই অস্ত্রোপচারের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। আজ বিকেল ৩টা ১০ মিনিটের দিকে তাঁকে হাসপাতালের অপারেশন থিয়েটারে (OT) নেওয়া হয়।

জানা গেছে, আজ সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান সম্পন্ন হয়। সেই রিপোর্টে অবস্থার অবনতি লক্ষ্য করা গেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে দ্রুত একটি ভার্চুয়াল মেডিক্যাল বোর্ড বৈঠক অনুষ্ঠিত হয়। বোর্ড সব কিছু পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক অস্ত্রোপচারের প্রয়োজনীয়তার কথা জানান এবং পরিবারের সম্মতিক্রমে অস্ত্রোপচারের প্রক্রিয়া শুরু করা হয়।

অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হকসহ দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা এই মেডিক্যাল বোর্ডে রয়েছেন। এছাড়াও এভারকেয়ার হাসপাতালের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকরাও এই বোর্ডে যুক্ত আছেন।

এর আগে আজ জুমার নামাজের পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সশরীরে এভারকেয়ার হাসপাতালে যান। সে সময় মেডিক্যাল বোর্ডের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা বিস্তারিতভাবে তুলে ধরেন। ডা. রফিকুল ইসলাম মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা ও সফল অস্ত্রোপচারের জন্য দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে দ্রুত বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

জেএইচআর

Link copied!