ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৩, ২০২৬, ০৭:০৫ পিএম

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। 

শুক্রবার বিকেলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ও পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী বিকেল ৪টার কিছু সময় আগে তাঁর অপারেশন সম্পন্ন হয়।

এর আগে আজ সকালে তাঁর সিটি স্ক্যান করা হয়েছিল। রিপোর্টে শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করা গেলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিক্যাল বোর্ড বসে এবং পরিবারের সদস্যদের সম্মতিক্রমে অস্ত্রোপচারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে এই বোর্ড গঠন করা হয়েছে।

অস্ত্রোপচারকারী মেডিক্যাল বোর্ডে ছিলেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

এদিকে, জুমার নামাজের পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে যান। এ সময় মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে তাঁর চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।

ডা. রফিকুল ইসলাম মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

জেএইচআর

Link copied!