আমার সংবাদ ডেস্ক
মার্চ ১৮, ২০২৬, ০৭:২১ পিএম
অপ্রয়োজনীয় কথা বলা ও ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী ও সহযোদ্ধাদের কাছ থেকে ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়ার পরামর্শ পেয়েছি। আমি বিনয়ের সঙ্গে সেই পরামর্শ গ্রহণ করছি।’
তিনি আরও বলেন, ভবিষ্যতে আরও শান্ত ও দায়িত্বশীলভাবে কাজ করতে চান এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতিতে ভূমিকা রাখতে চেষ্টা করবেন।
পাটওয়ারী তার বক্তব্যে অনিচ্ছাকৃতভাবে কারও মনে কষ্ট দিয়ে থাকলে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমার কোনো কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’
এ সময় তিনি সবার দোয়া, ভালোবাসা ও পরামর্শ কামনা করেন।
এএন