ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
গোলাম পরওয়ার

স্বাধীনতার লক্ষ্য অর্জন হয়নি বলেই ২৪ এর আন্দোলন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৫, ২০২৬, ০৬:১২ পিএম

স্বাধীনতার লক্ষ্য অর্জন হয়নি বলেই ২৪ এর আন্দোলন

৪৭ থেকে ৭১ পর্যন্ত লড়াইয়ের মধ্যদিয়ে অর্জিত স্বাধীনতায় জনগণের ইচ্ছার পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, একবার নয়, এ ভূখণ্ড তিনবার স্বাধীন হয়েছে। তবু বৈষম্য দূর হয়নি। ৪৭ থেকে ৭১ পর্যন্ত লড়াইয়ে যে স্বাধীনতা অর্জন করেছি তা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। স্বাধীনতার ঘোষণার লক্ষ্য আমরা অর্জন করতে পারিনি, তাই ২৪ এর আন্দোলন।
 
এ সময় জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, আমরা যে বার্তা পাচ্ছি তা সুখকর নয়। সংবিধান সংস্কার বিষয়ে সরকার দল ১৮০ ডিগ্রিতে ঘুরে দাঁড়িয়েছে, এখন সংবিধানের নানা অযুহাত দিচ্ছে।
  
জামায়াতের সেক্রেটারি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে যে ভোট পড়েছে, তা বিএনপির ভোটের থেকে অনেক বেশি। তাই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চান তিনি।  

এএন

Link copied!