ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গণভোট বাস্তবায়নে জনগণের ম্যান্ডেট মানার আহ্বান শিবির সেক্রেটারির

আবু তাহের

আবু তাহের

এপ্রিল ১, ২০২৬, ০৫:৩২ পিএম

গণভোট বাস্তবায়নে জনগণের ম্যান্ডেট মানার আহ্বান শিবির সেক্রেটারির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এবং গণভোট ইস্যুতে জনগণের ম্যান্ডেটকে (জনরায়) প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা।

বুধবার বিকালে রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত “রাজনৈতিক বাস্তবতা: দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা কি গণভোট বাস্তবায়নের অন্তরায়?” শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় ছাত্রশক্তি।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, সংবিধান জনগণের ইচ্ছার প্রতিফলন হওয়ার কথা থাকলেও কিছু মহল সংবিধানকে জনগণের ঊর্ধ্বে স্থান দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, জনগণের ইচ্ছাই সবসময় সর্বোচ্চ হওয়া উচিত এবং জনগণ কোথায় তাদের মতামত দিয়েছে ও কোথায় রায় দিয়েছে সেটিই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

তিনি অভিযোগ করেন, গণভোটের প্রশ্নে কিছু পক্ষ নানা ব্যাখ্যা ও যুক্তির মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে জনগণের দেওয়া জনরায়ের প্রতি আস্থা রাখার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

সচেতন নাগরিক সমাজ ও ছাত্র সংগঠনগুলোর উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের আলোচনা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গঠনমূলক সংলাপ তৈরিতে সহায়ক হতে পারে। একই সঙ্গে তিনি জানান, জনগণের অধিকার আদায়ে প্রয়োজনে রাজপথে আন্দোলনে নামতেও তারা প্রস্তুত রয়েছেন।

তিনি আরও বলেন, জনগণের অধিকার ও জনগণের দেওয়া জনরায় যেন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হয় এটাই তাদের প্রত্যাশা।

গোলটেবিল বৈঠকে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের মতামতের প্রতিফলন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এএন

Link copied!